1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
আমরা কলাপাড়াবাসীর আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ

আমরা কলাপাড়াবাসীর আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬০০ জন দেখেছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ||

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’’র আয়োজনে মৌসুমি ফল উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টায় কলাপাড়া অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, শিক্ষক শরিফুল হক শাহীন এবং কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, কলাপাড়া রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম রয়েল, দীপ্ত টেলিভিশন সংবাদদাতা ফরাজি মোঃ ইমরান, কলাপাড়া রিপোটার্স ক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, সাংস্কৃতিককর্মী জেমস জানিব ও গণমাধ্যমকর্মী তানজিল জামান জয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নাজমুস সাকিব। সঞ্চালনায় ছিলেন কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন।

ফল উৎসবে দেশীয় নানা মৌসুমি ফল যেমন আম, কাঁঠাল, লিচু, তরমুজ, বেলসহ বিভিন্ন প্রকার ফল প্রদর্শন ও অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। উৎসবে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন,
“এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শুধু আনন্দ দেয় না, বরং সকলের মধ্যে দেশীয় সংস্কৃতি, কৃষিপণ্য এবং সুস্থ খাদ্যাভ্যাস সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলে। আমি আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের প্রত্যাশা রাখি।”

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD