1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন নেছারউদ্দিন আহম্মেদ টিপু
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন নেছারউদ্দিন আহম্মেদ টিপু

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ জন দেখেছেন

সৈয়দ রাসেল, কলাপাড়া.

পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহম্মেদ টিপু কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

আজ রোববার ৬ এপ্রিল কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের কাছে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

অব্যাহতি পত্রে নেছারউদ্দিন আহম্মেদ টিপু উল্লেখ করেন, ইতিমধ্যে আমার শিক্ষকতা জীবনের ২২ বছর অতিবাহিত করেছি। এ দীর্ঘ সময়ে একজন শিক্ষক হিসেবে যথাসাধ্য শ্রম এবং মেধা দিয়ে কলেজের শিক্ষা বিস্তারে কাজ করেছি।শিক্ষার্থীদেরকেও সাধ্যমত শিক্ষাদান করেছি। কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজকে অন্তরে ধারণ করে পথ চলেছি। আমার ইচ্ছা ছিল কলেজটিতে কিছু ভালো এবং সৃজনশীল কাজের দৃষ্টান্ত স্থাপন করার। যার কারণে একটি কার্যকর ‘শিক্ষক পরিষদ’ গঠন করার উদ্যোগ নেই। আমার আগ্রহের সাথে কলেজের সকল সম্মানিত শিক্ষকদেরও সমর্থন ছিল। শেষ পর্যন্ত গত সেপ্টেম্বর মাসের এক শুভ সময় সকল শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তে শিক্ষক পরিষদ গঠন করা হয় এবং আমাকে শিক্ষক পরিষদের ‘সাধারণ সম্পাদক’ হিসেবে নিযুক্ত করা হয়।

তিনি আবেদনপত্রে আরও উল্লেখ করেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের নতুন দায়িত্ব পেয়ে কিছু কাজও করেছি। আরও কিছু কাজে হাতও দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় এ পর্যায়ে এসে পারিপার্শ্বিক পরিস্থিতি, আমার পারিবারিক কারণ, স্বাস্থ্যগত সমস্যা এবং আরও কিছু ব্যক্তিগত অসুবিধায় শিক্ষক পরিষদের ‘সাধারণ সম্পাদক’ হিসেবে আর দায়িত্ব পালন করতে পারছিনা।

সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহম্মেদ টিপু’র অব্যাহতি পত্র জমা দেয়ার বিষয়টি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।

#

সৈয়দ রাসেল
কলাপাড়া

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD