1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন: খেপুপাড়া মডেল স্কুলে কোচিং বাণিজ্যের অভিযোগে শোকজ জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়! শিক্ষা ব্যবস্থা গভীর সংকটে। ক্লাসে উপস্থিতি নেমেছে ১০-৩০ শতাংশে। খেপুপাড়া ডপলার রাডার: ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের নির্ভরতার নাম কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন কলাপাড়ার ধুলাসারে জেলেদের ভিজিএফর চাল বিতরণে চলছে হরিলুট! ৩৬ মেট্রিক টন চাল আত্মসাৎ! ৮০ কেজিতে দেয়া হচ্ছে ৪৮-৫৮ কেজি কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আটক-২ নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সংকট! নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তি ও হতাশা ফুটপাত ফিরে পেল পথচারী, তবু ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা প্রশ্নের মুখে কলাপাড়া উপকূলের সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি তেল সরবরাহ! ফিরেছে স্বস্তি

আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৬৬ জন দেখেছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:


আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের ২০২৫-২৬ এর নতুন কার্য নির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১ মে ২০২৫ সন্ধ্যা ৭.৩০ এ কলাপাড়া প্রেসক্লাব ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, বন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী পরিচালক সিপিপি আসাদুজ্জামান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিল্লাল খান কাবুল, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, প্রিজাইডিং অফিসার কামাল হোসেন রনি।

শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বিল্লাল খান কাবুল। উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল সংগঠনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নাজমুস সাকিব কে সভাপতি ও হেমায়েত উদ্দিন কে সাধারণ সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি নাজমুস সাকিব বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও নীতি-আদর্শ মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, কোনো ধরনের প্রলোভনের ঊর্দ্ধে উঠে নিজের চিন্তা ও বিবেককে গুরুত্ব দিয়ে ইতিবাচক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে তিনি কাজ করবেন। অন্যান্য সদস্যরাও তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD