1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
জুলাই আন্দোলনের সমন্বয়কের ওপর স্বেচ্ছাসেবক দলের আতর্কিত হামলায় আহত তিনজন ছাত্র
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

জুলাই আন্দোলনের সমন্বয়কের ওপর স্বেচ্ছাসেবক দলের আতর্কিত হামলায় আহত তিনজন ছাত্র

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৯৯ জন দেখেছেন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘জুলাই আন্দোলন’-এর একজন সমন্বয়কসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে, উপজেলার মৌডুবী বাজারের উত্তরের একটি সেতুর ওপর।

আহতদের একজন মো. সামীর (২৩)—স্থানীয় আবু জাফর মাঝির ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা জুলাই আন্দোলনের সহ-সমন্বয়ক এবং সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো দু’জন আহত হয়েছেন—মোহন (২৭), পিতা আনসার সরদার এবং রাশেদ (৩৫), পিতা নাসির গাজী।
তাদের মৌডুবী বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ অতর্কিত হামলার শিকার হন তারা
হামলার নেতৃত্ব দেন মৌডুবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকারিয়া (৩০)। তার সঙ্গে ছিলেন ভাই নয়ামত উল্লাহ (১৯), মাহমুদ হাওলাদারের ছেলে আবির (২০), শওকত মোল্লার ছেলে সাকিব (১৯) ও আরও ১০-১২ জন

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা উপর্যুপরি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে সামীরের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়
মোহনের শরীরেও দেখা গেছে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন। রাশেদকে ছাড়াতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

আহত ছাত্রনেতা সামীর বলেন,

“আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত জাকারিয়া ঘটনার বিষয়ে বলেন,

“কয়েক বছর আগে সামীরের ভাই আমাকে অপমান করেছিল। তার কোনো সমাধান হয়নি।”

রাঙ্গাবালী থানার ওসি এমারত হোসেন বলেন,

“ঘটনাটি আমরা শুনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD