1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
চাকামাইয়া ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে শোকজ: ২৪ ঘণ্টার আল্টিমেটাম
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

চাকামাইয়া ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে শোকজ: ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৬৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক
কলাপাড়া, পটুয়াখালী || ২৬ জুলাই ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে চাকামাইয়া ইউনিয়ন ছাত্রদলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। অভিযুক্তরা হলেন—ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম হাওলাদার ও নেতা আহাদুল ইসলাম আলিফ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার ও সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, অভিযুক্তরা কেন্দ্রের নির্দেশনা অমান্য করে গঠনতন্ত্রবিরোধী ও শৃঙ্খলাভঙ্গকারী কার্যক্রমে জড়িত ছিলেন, যা সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়,
“কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যর্থ হলে গঠনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার পর থেকে ছাত্রদলের স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, “দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এমন পদক্ষেপ জরুরি”, আবার কেউ বলছেন, “আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত ছিল।”

এটি শুধু দুটি ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়—বরং সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি বড় বার্তা বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD