1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান

Kalapara post
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৯ জন দেখেছেন

শের-ই-বাংলা নৌঘাঁটি–পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান

কলাপাড়া পোস্টঃ বাংলাদেশ নৌবাহিনীর শের-ই-বাংলা নৌঘাঁটি থেকে পায়রা বন্দরের ৬ লেন সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের জন্য দরপত্র (Request for Quotation–RFQ) আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০ নভেম্বর এ দরপত্র আহ্বান করা হয়।
দরপত্রের আওতায় সংযোগ সড়ক নির্মাণের পূর্বপ্রস্তুতিমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে টপোগ্রাফিক সার্ভে, সাবসয়েল ইনভেস্টিগেশন, হাইড্রোলজিক্যাল স্টাডি, রোড ও কালভার্ট ডিজাইন, বিল অব কোয়ান্টিটি (BOQ) প্রস্তুত, প্রয়োজনীয় নকশা ও ড্রয়িং প্রণয়ন এবং প্রকল্প বাস্তবায়নকালীন সুপারভিশনসহ পরামর্শক সেবা প্রদান।
নৌবাহিনীর প্রকৌশল শাখার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী যোগ্য পরামর্শক প্রতিষ্ঠান বা ব্যক্তিদের নির্ধারিত শর্ত পূরণসাপেক্ষে ২৮ নভেম্বর দুপুর ২টার মধ্যে কোটেশন জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সংযোগ সড়ক বাস্তবায়িত হলে শের-ই-বাংলা নৌঘাঁটি ও পায়রা বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুসংহত হবে। একই সঙ্গে এটি কৌশলগত, বন্দরভিত্তিক ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD