1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কুয়াকাটা সৈকতে জিও ব্যাগ: সৌন্দর্য নষ্ট, ভাঙন ঠেকাতে ব্যর্থ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

কুয়াকাটা সৈকতে জিও ব্যাগ: সৌন্দর্য নষ্ট, ভাঙন ঠেকাতে ব্যর্থ

নাজমুস সাকিব
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ জন দেখেছেন

নাজমুস সাকিব

বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে। সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখার অনন্য সুযোগ দিতে পারলেও সৈকতের দৃশ্যপটে এখন ভেসে উঠেছে জিও ব্যাগের স্তূপ। সমুদ্র ভাঙন ঠেকাতে স্থাপন করা এসব জিও ব্যাগ একদিকে যেমন কার্যকারিতা হারাচ্ছে, অন্যদিকে পর্যটন শিল্প ও প্রাকৃতিক সৌন্দর্যকেও ব্যাহত করছে।

কুয়াকাটার আচার ব্যবসায়ী সিফাত বলেন, “প্রতিদিন পর্যটক আসে আমাদের আচার কিনতে। কিন্তু সৈকতে জিও ব্যাগ পড়ে থাকার কারণে অনেকেই হতাশ হন। এতে পর্যটকের সংখ্যা কমে গেলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

অন্যদিকে পরিবেশ কর্মীরা বলছেন, টেকসই উদ্যোগ ছাড়া সমুদ্র ভাঙন ঠেকানো সম্ভব নয়। পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সংগঠক নজরুল ইসলাম বলেন, “কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এখন জিও ব্যাগের নিচে চাপা পড়ছে। এভাবে চলতে থাকলে শুধু পর্যটনশিল্প নয়, পুরো পরিবেশ ব্যবস্থাই হুমকির মুখে পড়বে। টেকসই সমুদ্র প্রতিরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে সৈকতকে রক্ষা করতে হবে।

পর্যটকরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, পরিকল্পিত বাঁধ নির্মাণ এবং সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। স্থানীয়রা বলছেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত উদ্যোগ না নেয়, তবে একদিকে কোটি কোটি টাকার প্রকল্প অর্থের অপচয় হবে, অন্যদিকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হারাতে বসবে তার আকর্ষণ।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD