1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
আমরা কলাপাড়াবাসীর স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

আমরা কলাপাড়াবাসীর স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪৪১ জন দেখেছেন

কলাপাড়া প্রতিনিধিঃ

আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি সংগঠনের একটি প্রাণবন্ত আয়োজন হিসেবে ব্যাপক গুরুত্ব বহন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব। প্রোগ্রাম সার্বিক পরিচালনা করেন স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি কর্মশালার কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম।

প্রথম সেশনে স্বেচ্ছাসেবী কাজে সাংস্কৃতিক অঙ্গের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানজিল জামান জয়। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা শুধু বিনোদন নয়, এটি সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্বেচ্ছাসেবী কাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বেচ্ছাসেবীদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে সমাজ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

দ্বিতীয় সেশনে কাজের দক্ষতা অর্জন এবং ফিল্ড ওয়ার্কিং, গ্রুপ ডিসকাশন, প্রেজেন্টেশন বিষয়ে
ধারণা দেয় প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। তিনি স্বেচ্ছাসেবী কাজকে আরও কার্যকরভাবে পরিচালনার কৌশল, তথ্য উপস্থাপনার দক্ষতা, দলগত কাজের গুরুত্ব এবং আধুনিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু। তিনি বলেন, স্বেচ্ছাসেবী কাজ একটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। নতুন প্রজন্ম যদি সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে, তবে সমাজ উন্নয়নে স্বেচ্ছাসেবার ভূমিকা আরও প্রসারিত হবে।

কর্মশালায় সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রশ্ন করেন এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। আয়োজকরা জানান, এ ধরনের নিয়মিত কর্মশালা সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলগত নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সহায়তা করবে।
দিনব্যাপী এ কর্মশালায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD