1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা 
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ

কলাপাড়ায় আপন নিউজ বিডি ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা 

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৮২ জন দেখেছেন

কলাপাড়া প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

আপন নিউজ বিডি ডটকম-এর প্রকাশক ও সম্পাদক মো. আলমগীর হোসেন-এর সভাপতিত্বে এবং সাংবাদিক ইভান মাতুব্বর ও রাসেল মোল্লা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমুখ।

বক্তারা আপন নিউজ বিডি ডটকমের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাগুলোকে তুলে ধরে সাংবাদিকতার মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানান। একই সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, দোয়া মোনাজাত ও অতিথিদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD