1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বড়পর্দায় আসছে ‘ডোরেমন’; নতুন সমুদ্রতল অভিযানে নোবিতা ও তার বন্ধুরা কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী

পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪৯ জন দেখেছেন

পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে -বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন।

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ আগামি দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, দেশ পরিচালনায় আসবেন, তাদেরকে বহুমুখী সংকটে পড়তে হবে। কারণ বিগত পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। ওই সরকারের একটা অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখনো একটা বড় অংশ দেশের অর্থনীতিকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’ আজ শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় একটি অনলাইন ( আপন নিউজ বিডি ডটকম ) নিউজ পোর্টালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোশাররফ হোসেন আরো বলেন, ‘ গণমাধ্যমের মানুষকে গণমানুষের স্বপক্ষে দাঁড়াতে হবে। তাঁদের খবর পরিবেশন করতে হবে। সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। ইতিবাচক খবরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন,  বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। দেশের বৃহৎ এই রাজনৈতিক দলের সকল নেতাকর্মী সংবাদপত্রের স্বাধীনতার স্বপক্ষে কাজ করছেন। তিনি কলাপাড়ার উন্নয়নসাধনে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে সকল গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আপন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক আলমগীর হোসেন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়ার সহসভাপতি অ্যাডভোকেট যেড এম কাওসার। অন্যান্যের মধ্যে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ, গণমাধ্যম কর্মী নুরুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মো. আলমগীর হোসেন। কলাপাড়া অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম কর্মী রাসেল মোল্লা ও ক্রীড়া সংগঠক ইভান মাতুব্বর। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মডেল মসজিদের খতিব ও ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD