1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় গুনী শিক্ষক নির্বাচনে অনিয়ম
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

কলাপাড়ায় গুনী শিক্ষক নির্বাচনে অনিয়ম

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০২ জন দেখেছেন

কলাপাড়া প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের গুনী শিক্ষক নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের সাথে দ্বিমত পোষন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রেরিত তালিকাকে মূল্যায়িত করার কথা জানান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জাতি গঠনে অবদানের স্বীকৃত স্বরূপ সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষকদের উৎসাহিত ও অনুপ্রানিত করতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ এ গুনী শিক্ষক পদক প্রদানের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বাছাই প্রক্রিয়া হিসাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সকল শিক্ষকদের বিষয়টি অবহিত করবে। তাদের কাছ থেকে আবেদনের প্রেরিক্ষিতে একটি তালিকা প্রনয়ের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকবেন। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহন করে উপজেলা শিক্ষা অফিস একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষকসহ মোট দুইজন গুনী শিক্ষকের নাম মনোনায়ন করে জেলা কার্যালয়ে প্ররন করবেন। পরবর্তীতে জেলা অফিস মূল্যায়িত করে বিভাগীয় কার্যালয়ে প্রেরন করবেন। নির্বাচিত প্রতিজন গুনী শিক্ষক সম্মাননা হিসাবে দুই লক্ষ টাকা, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন প্রথমিক শিক্ষক জানান, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সকল শিক্ষকদের বিষয়টি অবহিত করেনি। সাক্ষাৎকার গ্রহন ছাড়াই দুইজন শিক্ষকের নাম জেলা অফিসে প্রেরন করেছেন। এক্ষেত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগমের ইচ্ছা মূল্যায়িত করেছেন।একজন প্রধান শিক্ষকের মাধ্যমে তিনি পরিচালিত হচ্ছেন বলে তারা দাবী করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগমকে মুঠো পোনে কল দিলে জেলায় মিটিংয়ে রয়েছেন পরে কথা বলবেন। এরপর একাধিকবার ফোন দেয়া হলেও কল রিসিভ করেননি। এক সময় মুঠোফোন বন্ধ করে রাখেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসা থেকে দু’জন শিক্ষকের নামের তালিকা আমার কাছে পাঠানো হলে আমি আনুমোদন দিয়েছি। গুনী শিক্ষক বাছাইয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা না হলে এর বিরুদ্ধে ব্যবস্থা প্রহন করা হবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD