1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
অধিকার-ন্যায়বিচার-গণতন্ত্র ও পরিবেশ রক্ষায় কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‌্যালী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

অধিকার-ন্যায়বিচার-গণতন্ত্র ও পরিবেশ রক্ষায় কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‌্যালী

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৩ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া:

অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং পরিবেশবান্ধব বাসযোগ্য পরিপূর্ণ জীবনের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌরশহরের আন্ধারমানিক নদীর তীরের হেলিপ্যাড মাঠে মানববন্ধন শেষে সাইকেল র‌্যালী শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও র‌্যালীতে শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু (যিনি র‌্যালীর উদ্বোধন করেন), ধরা কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রণি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার কার্যকরী সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, একটি পরিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে জনগণের মৌলিক অধিকার রক্ষা, কর্মসংস্থানের নিশ্চয়তা, পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার এবং রাজনৈতিক দলগুলোর স্পষ্ট কর্মপরিকল্পনা জরুরি। তারা কলাপাড়ায় নির্মাণাধীন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সৌর সিস্টেমে চালুর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা, খাল-নদী রক্ষায় সীমানা চিহ্নিত করা এবং দখল-দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

বক্তারা আরও বলেন, এ সাইকেল র‌্যালী শুধু প্রতীকী কর্মসূচি নয়; বরং মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনেরই অংশ।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD