1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ছাত্রদলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ছাত্রদলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৩ জন দেখেছেন

তালুকদার আশিক, কলপাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার আয়োজনে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। রোমাঞ্চকর এই টাইব্রেকারে একাদশ শ্রেণিকে হারিয়ে জয়লাভ করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

আয়োজক কলেজ ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল বলেন-আজকের খেলায় শিক্ষার্থীরা যেভাবে প্রাণবন্ত অংশগ্রহণ করেছে, তা আমাদের উৎসাহিত করেছে। খেলাধুলা শুধু আনন্দ নয়, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও মানসিক বিকাশেরও সহায়ক।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসাইন বলেন-
খেলাধুলা যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখে। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।

সিনিয়র সহ-সভাপতি রাহান মৃধা বলেন-আজকের ম্যাচের প্রতিটি খেলোয়াড় আমাদের কলেজের গৌরব। ভবিষ্যতে তারা আরও ভালো সাফল্য অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।

যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহাম্মেদ বলেন- আমাদের লক্ষ্য খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শৃঙ্খলা গড়ে তোলা। আজকের খেলায় সেটির সুন্দর প্রতিফলন ঘটেছে।

ম্যাচে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। খেলা পরিচালনা করেন অত্র কলেজের শিক্ষক জনাব সাইফুজ্জামান টুটুল। এছাড়াও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

উপস্থিত দর্শকদের করতালিতে ম্যাচ শেষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD