1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় বিএনপি সমর্থিত পরিবারকে হয়রানী করতেই মিথ্যা অভিযোগ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

কলাপাড়ায় বিএনপি সমর্থিত পরিবারকে হয়রানী করতেই মিথ্যা অভিযোগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০০ জন দেখেছেন
Oplus_16908288

নাজমুস সাকিব

বিরোধীয় জমিতে অনধিকার প্রতিষ্ঠার জন্যই সংখ্যালঘু একটি পরিবার কলাপাড়ায় বিএনপি’র সমর্থিত একটি পরিবারের সদস্যরা অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনুসারীসহ একাধিক কুচক্রিমহলের ইন্ধনে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নীলগঞ্জ ইউনিয়ন যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা ।

 

২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা বলেন, গত ২৮ সেপ্টেম্বর নিখিল কর্মকার ও আমিসহ আমার পরিবারের সদস্যদের জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ভাবে ভাবমুর্তি, রাজনৈতিক খ্যাতি ও যশ ক্ষুন্ন করেছে। একই সঙ্গে আমাকে জি.আর ২১৯/২৫ নং ডাকাতি মামলায় জড়ানোর অপচেষ্টায় লিপ্ত আছে।

প্রকৃত ঘটনা এই যে, কলাপাড়া উপজেলাধীন জে.এল নং ২৩, মৌজা সোনাতলা, এস.এ খতিয়ান নং ৪০৮ এবং বি.এস ১১৬৩নং খতিয়ানের মালিক আমিরাবাদ নিবাসী সঞ্জিব হাওলাদার ও পিরোজপুর জেলা নিবাসী গৌরঙ্গ হাওলাদার, চঞ্চল হাওলাদার এবং টিটু হাওলাদার এর কাছ থেকে চার টি দলিল মুলে আমি নিজে সাড়ে ৭৬ শতাংশ এবং আমার ভাই আঃ রাজ্জাক মৃধা উক্ত সঞ্জিব হাওলাদার ও গৌরঙ্গ হাওলাদার, চঞ্চল হাওলাদার এবং টিটু হাওলাদারের কাছ থেকে সাড়ে ৩৯ শতাংশ মোট এক একরের অধিক জমি ক্রয়মুলে ও চুক্তিপত্র দলিল দ্বারা মালিক নিযুক্ত হয়ে কলাপাড়া সহকারী জজ আদালতে দেওয়ানী ৯০৭/২০২৪ এবং ৯০৮/২০২৪ চুক্তি প্রবল মামলার মাধ্যমে ২৯/০১/২০২৫ তারিখ ডিক্রী প্রাপ্ত হয়। এরপর নিখিল কর্মকারের স্ত্রী শিলা রানী ও সুনীল মিত্রের স্ত্রী মমতা রানী মিত্র গং অত্র মামলায় অবৈধভাবে পক্ষ হইলে উক্ত পক্ষ বাতিলের জন্য আমার ভাই আঃ রাজ্জাক বাদী হইয়া মোকাম পটুয়াখালী জেলা জজ আদালতে সিভিল রিভিশন ১২/২৫ নং মোকদ্দমা দায়ের করেন। পক্ষ বাতিলের জন্য আমার ভাই আঃ রাজ্জাক বাদী হইয়া স্পেশাল জেলা জজ আদালতে অপর আরো একটি সিভিল রিভিশন ২৬/২৫ আনায়ন করেন। উক্ত ২টি মোকদ্দমা বর্তমানে চলমান আছে।

মোকদ্দমার জমিতে আমাদের ১২টি দোকান ঘর আছে। যাহা বিভিন্ন লোকের কাছে ভাড়া দেওয়া। সম্পূর্ণ জমি আমাদের দখলে আছে।

 

অভিযোগকারী নিখিল কর্মকার ও তার স্ত্রী শিলা রানী ও সুনীল মিত্রের স্ত্রী মমতা রানী যে জমি দাবী করে সেই জমি সম্পূর্ণ ইতিপূর্বে বিক্রি হওয়ার পর ১৪/০২/২০২৪ইং তারিখের ৭৪২/২৪ এবং ৭৩৯/২৪নং দুই খানা আমমোক্তার নামার মাধ্যমে উক্ত জমির মালিকানা দাবি করেন। নিখিল কর্মকার অবৈধ ও অন্যায়ভাবে জমি পাওয়ার আশায় অনিল সমাদ্দারকে বাদী এবং কৃষ্ণকান্ত সিপাইকে বিবাদী করিয়া মোকাম পটুয়াখালী জজ আদালতে ২৫৯/২০নং মোকদ্দমা আনায়ণ করিলে বিচারের জন্য কলাপাড়া সহকারী জজ আদালতে প্রেরন করেন। যাহার মামলা নং ৯৭১/২১। বিচারে জাল জালিয়াতী প্রমান পাইলে বিজ্ঞ জজ মামলাটি খারিজ করেন। পরবর্তীতে পূণরায় ভ‚য়া বাদী বিবাদী দেখাইয়া মোকাম কলাপাড়া সহকারী জজ আদালতে দেং মোং ১৭৬/১৯নং মোকদ্দমা আনায়ণ করিলে ওয়ারিশ সার্টিফিকেট ভ‚য়া ও জাল জালিয়াতী প্রমানিত হওয়ায় মোকদ্দমাটি খারিজ হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD