1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন

কলাপাড়া প্রতিনিধিঃ
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৭৬ জন দেখেছেন

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন

কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি থেকে পদত্যাগ করেছেন দুইজন ছাত্রনেতা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব হলরুমে অবগতির জন্য লিখিত বক্তব্য পাঠ করে তারা আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন-২নং টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাওলাদার নাঈম এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ একাদশ শাখার সাবেক সভাপতি মোঃ লোকমান শিকদার শুভ।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও কমিটি গঠনে আর্থিক লেনদেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সিনিয়র-জুনিয়র নেতৃত্বের অসামঞ্জস্যতা থাকায় পুরো কমিটিটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। আদর্শবিরোধী ও বিতর্কিত কোনো কমিটির অংশ হিসেবে থাকা তাদের নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সংগঠনের বৃহত্তর স্বার্থে তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তারা ভবিষ্যতেও জাতীয়তাবাদী রাজনীতির একজন কর্মী হিসেবে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকবেন এবং আগামী নির্বাচনে এবিএম মোশাররফ হোসেনকে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাবেন।

একই সঙ্গে তারা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিতর্কমুক্ত, ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা জরুরি।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD