1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৮ জন দেখেছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ৭ জানুয়ারি ২০২৬ঃ পটুয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আজ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে সমাজের জনপ্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ইমাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম- পটুয়াখালী, প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি), প্রান্তজন এবং ক্লিন যৌথভাবে এই পরামর্শ সভা আয়োজন করেছে।

সভায় উপস্থিত ছিলেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম- পটুয়াখালী এর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ যুবক, ধানখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য মোসাঃ খাদিজা বেগম, মোঃ ওয়ালিউর রহমান, মোঃ মালেক ফকির, মোসাঃ হালিমা আয়শা, মরিয়ম জাহান মৌরি, মেহেদী হাসান সহ প্রমুখ

এই সামাজিক পরামর্শ সভার মূল উদ্দেশ্য হলো স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলার ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেই কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা। সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে রুফটপ সোলার বেছে নিতে উৎসাহী করার অঙ্গীকার করেন।
প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার স্থাপন জনপ্রিয় করা সম্ভব হলে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সুযোগ হবে। সারাদেশে সোলার প্যানেল সহ এর সাথে প্রয়োজনীয় যন্ত্রাংশের একটি বিপুল বাজার সৃষ্টি হবে যা আমাদেরকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে।” তিনি আরও বলেন সারাদেশে এক লক্ষ সৌর বিদ্যুৎ প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম – পটুয়াখালীর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, “ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ এর চাহিদাই পুরণ করবে না বরং নেট মিটারিং এর সুবিধার ফলে আমাদেরকে আয় করতেও সাহায্য করবে।

এই পরামর্শ সভায় কমিউনিটির মতামত ও পরামর্শকে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় এই উদ্যোগের সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

রুফটপ সোলারের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে এ ধরনের কমিউনিটি ভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD