1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় জেলে হত্যা মামলার আসামি গ্রেফতার
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

কলাপাড়ায় জেলে হত্যা মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৪ জন দেখেছেন
Oplus_16908288

নিজস্ব সংবাদদাতা

কলাপাড়ায় জেলে হত্যা মামলার আসামি গ্রেফতার সাগরে মাছ শিকারের জন্য ট্রলারে পৌঁছাতে দেরি করায় মারধরে এক জেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি শুকুর খান (৫২)কে গ্রেফতার করেছে র‍্যাব। আজ সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

জানা গেছে , গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরের মন্টু ফরাজীর মালিকানাধীন আড়তে দেরিতে পৌঁছানোর কারণে মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদারসহ (২৪) আরো দুই জেলেকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত হেলালের মা শেফালী বেগম মহিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় এফবি তামান্না ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিনিয়ত মালিকপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হন শ্রমিকরা। তবে এবার এক জনের মৃত্যুতে বিষয়টি নিয়ে সকল জেলেদের মধ্যে প্রভাব পড়েছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD