1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
পেয়ারপুর খালে বাঁধ দেওয়ায় পানির চাপ, ভাঙনের মুখে মহিপুর–ডালবুগঞ্জ সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু; বসতবাড়ি হারাচ্ছে পরিবার
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী

পেয়ারপুর খালে বাঁধ দেওয়ায় পানির চাপ, ভাঙনের মুখে মহিপুর–ডালবুগঞ্জ সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু; বসতবাড়ি হারাচ্ছে পরিবার

মোঃ তরিকুল ইসলাম সুমন
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৫৫ জন দেখেছেন

পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের সঙ্গে ডালবুগঞ্জ ইউনিয়নকে সংযুক্ত করা কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিন আগে নির্মাণ শেষ হওয়া এই সেতুটি এখন ভাঙনের পথে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে পেয়ারপুরের একটি বড় খালে বাঁধ দেওয়ার ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, পেয়ারপুরের বড় খালে বাঁধ দেওয়ার ফলে পাশের ছোট খালে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এতে ওই ছোট খালে পানির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অতিরিক্ত পানির স্রোতের কারণে সেতুর নিচের খুঁটি (পিলার) এবং সেতুর পাশের সুরক্ষা বাঁধ ভেঙে যেতে শুরু করেছে।
এলাকাবাসী জানান, প্রবল পানির স্রোতের কারণে শুধু সেতুই নয়, আশপাশের বসতবাড়িও মারাত্মক ঝুঁকিতে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে এবং আরও বেশ কয়েকটি পরিবার যেকোনো সময় ঘরবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ঘরের ভিটা হারানো মোঃ মিজানুর রহমান বলেন,
“আমরা গরিব মানুষ। আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। কিছু শেষ হয়ে যাওয়ার আগেই যেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের জন্য কিছু করেন—এইটাই আমাদের আবেদন।”
এদিকে খালের ভাঙনের কারণে আশপাশের মানুষের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়েছে। খালের পাশের অনেকের চাষের জমি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আবার কারও কারও শেষ আশ্রয়স্থলও এই ভাঙনের কারণে হারিয়ে যাচ্ছে। প্রতিদিন একটু একটু করে ভাঙন এগিয়ে আসায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
এই সেতু দিয়ে প্রতিদিন মহিপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের শত শত মানুষ চলাচল করে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীসহ সাধারণ মানুষের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে দুই ইউনিয়নের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। তারা পেয়ারপুর খালের বাঁধ পুনর্বিবেচনা করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, সেতুর কারিগরি পরীক্ষা ও জরুরি মেরামত কাজ শুরু করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD