1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
বিয়ের আসরে এসি না থাকায় বিয়ে ভেঙে দিলেন কনে
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

বিয়ের আসরে এসি না থাকায় বিয়ে ভেঙে দিলেন কনে

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭১২ জন দেখেছেন

বিয়ের অনুষ্ঠানে খাবার কম দেওয়া কিংবা যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে এবার একেবারে ভিন্নধর্মী এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বিয়ের আসরে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকায় বিয়ে ভেঙে দিয়েছেন কনে।

ঘটনাটি ঘটেছে শনিবার, ৭ জুন, আগ্রা জেলার শামশাবাদ শহরে। সেদিন নির্ধারিত ছিল বিয়ের দিন। কিন্তু অনুষ্ঠানের জন্য বরপক্ষ যে স্থানে আয়োজন করে, সেখানে কোনো এসির ব্যবস্থা ছিল না। এই বিষয়টি মেনে নিতে পারেননি কনে।

প্রথমে এই নিয়ে শুরু হয় তর্কাতর্কি। কনের পক্ষ থেকে বরপক্ষকে অনুষ্ঠানে এসির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। কিন্তু বরপক্ষ তাতে যথাযথ উদ্যোগ না নেওয়ায় উত্তেজনা বাড়ে এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কনে সরাসরি মণ্ডপ ছেড়ে চলে যান এবং স্পষ্ট জানিয়ে দেন, এই বিয়ে তিনি করবেন না।

এক প্রতিক্রিয়ায় কনে জানান, “এ ধরনের পরিস্থিতিতে বিয়ে করলে সেটা আমার জন্য অসম্মানজনক হবে।” তিনি আরও অভিযোগ করেন, বরপক্ষের আত্মীয়রা তার ও তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে, যা ভবিষ্যতে তার জীবনকে “নরক” বানিয়ে দিতে পারে।

এই ঘটনার জেরে স্থানীয় থানার পুলিশ বিয়ের আসরে উপস্থিত হয়। তারা দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করে। তবে কনে তার সিদ্ধান্তে অটল থাকেন এবং বিয়ে বাতিলের ঘোষণা দেন।

কনের এক আত্মীয় জানান, দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হয়েছিল। কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD