1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
লড়াই থেমে নেই! কলাপাড়ার প্রতিবন্ধী তরুণ রব্বানির আলো ছড়ানোর গল্প
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বড়পর্দায় আসছে ‘ডোরেমন’; নতুন সমুদ্রতল অভিযানে নোবিতা ও তার বন্ধুরা কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী

লড়াই থেমে নেই! কলাপাড়ার প্রতিবন্ধী তরুণ রব্বানির আলো ছড়ানোর গল্প

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৭৮ জন দেখেছেন

আবদুল্লাহ আল নোমান

প্রতিবন্ধকতা? সে তো শরীরের বাঁধা। কিন্তু মন যদি জেদে জ্বলে, তবে কোনো বাধাই আর বাধা থাকে না। পটুয়াখালীর কলাপাড়ার ছেলে গোলাম রব্বানি যেন সেই কথারই জীবন্ত প্রমাণ

জন্ম থেকেই শরীরের কিছু সীমাবদ্ধতা ছিল রব্বাবির। হাঁটতে পারেন না স্বাভাবিকভাবে, দৌড়ানো তো দূরের কথা। তবে স্বপ্ন দেখতে কখনোই বাঁধা পড়েননি। ছোটবেলা থেকেই চোখে ছিল নিজের পরিবারের পাশে দাঁড়ানোর তীব্র বাসনা। তিন ভাইবোনের সংসারে বাবা ছিলেন একমাত্র ভরসা—একজন দরিদ্র দর্জি, যার সেলাই মেশিনের শব্দে চলত সংসারের ঘড়ি

রব্বানির বড় বোনও শারীরিকভাবে প্রতিবন্ধী। প্রতিদিন জীবনের কঠিন বাস্তবতা চোখে দেখেছেন তিনি। স্কুলে যাওয়া ছিল অনিয়মিত, কখনো বই কিনতে পারেননি, কখনো ফিস দিতে না পেরে পিছিয়ে পড়েছেন। তবু থেমে থাকেননি।

একদিন বাবার কষ্টের টাকায় কেনা একটি পুরোনো ল্যাপটপ হাতে পেলেন রব্বাবি। সেই ল্যাপটপ হয়ে উঠল তার পৃথিবী বদলের সিঁড়ি। ইন্টারনেটের জানালা খুলে সে যখন নিজের ভেতরের আলো আবিষ্কার করছিল, তখনই ধীরে ধীরে জন্ম নিল এক নতুন রব্বাবি।

২০২১ থেকে ২০২৩—এই তিন বছর ধরে কোডম্যানবিডি’র অনলাইন কোর্সে অংশ নিয়ে নিজেকে গড়ে তুললেন। শিখলেন ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস—আরও কত কী! ২০২৩ সালেই শুরু করলেন ফ্রিল্যান্সিং।
মাত্র দুই বছরের মাথায় Fiverr-এ অর্জন করলেন Level-2 সেলার পদ৩০০-এরও বেশি কাজ করেছেন সফলভাবে। শুধু তাই নয়, এখন তার অধীনে কাজ করছে আরও তিনজন তরুণ—একটি ছোট্ট কিন্তু গর্বিত রিমোট টিম।

রব্বানি আজ শুধু নিজের খাবারের চিন্তা করেন না—পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বাবা-মা, ভাইবোন—সবার মুখে এখন স্বস্তির হাসি।

এই গল্প শুধু একটি ছেলের সাফল্য নয়, এটি এক অনুপ্রেরণার গল্প। একটি অসম যুদ্ধের জয়গাঁথা। যেখানে দারিদ্র্য ছিল, প্রতিবন্ধকতা ছিল, কিন্তু ছিল না হাল ছেড়ে দেওয়ার অভ্যাস।
গোলাম রব্বাবি প্রমাণ করে দিয়েছেন—আসল শক্তি হাত-পায়ে নয়, মন আর ইচ্ছাশক্তিতে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD