1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কোরবানির দিনে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক ব্যক্তি আহত
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বড়পর্দায় আসছে ‘ডোরেমন’; নতুন সমুদ্রতল অভিযানে নোবিতা ও তার বন্ধুরা কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী বিশ্ব বাবা দিবস আজ: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো পরিবার

কোরবানির দিনে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক ব্যক্তি আহত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৩৯৬ জন দেখেছেন

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের সময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (ঈদের দিন) সকাল থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

জেলা সদর এবং আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আহতদের মধ্যে অধিকাংশই ধারালো ছুরি, দা বা চাপাতি ব্যবহারে অদক্ষতার কারণে আহত হয়েছেন। হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে কাটা বা ছেঁড়া জখম দেখা গেছে। তবে সৌভাগ্যবশত অধিকাংশের অবস্থাই গুরুতর নয়, চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন।

আহতদের মধ্যে নাম পাওয়া গেছে:
ফুলবাড়িয়ার পাবেল মিয়া (২৭), ঘাটুরার সেলিম (৪৫), চাঁনপুরের আরস মিয়া (২৬), জহিরুল হক (৫০), মো. মিলন (২৩), আজিজুল (২১), শাকিব (২৮), জীবন (৪০), সুমন (২৬), রামরাইলের আলামিন (২৩), আক্কাস (৪৫), উবায়দুল (৩৩), ইউবিন (২২), রহমত আলী (৫৫), সুলতানপুরের আবু সুফিয়ান (১৫), সাদেক (১৮) – এদের অনেকে হাত, পা কিংবা শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের শিকার হয়েছেন।

আহত সুফিয়ান বলেন, “পায়ের নিচে রাখা মাংস কাটার সময় অসতর্কভাবে ছুরির কোপ পায়ে লাগে। পরে হাসপাতালে এসে সেলাই নিতে হয়।”
আরেকজন, রিকশাচালক আরস মিয়া জানান, “মাংস কাটার সময় হাত ফসকে ছুরি লেগে যায়। তিনটি সেলাই দেওয়া হয়েছে।”

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ্র রায় জানান, “ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০০ জনের মতো আহত রোগী এসেছেন। সবাই কোরবানির সময় আহত হয়েছেন। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে বাড়ি পাঠানো হয়েছে। কারও অবস্থা গুরুতর নয়।”

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD