1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সংকট! নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তি ও হতাশা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ

নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সংকট! নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তি ও হতাশা

আফসানা মিম
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪১১ জন দেখেছেন

আফসানা মিম, ঢাকা
পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ক্লাস, পরীক্ষা ও অন্যান্য শিক্ষাকার্যে অংশ নেন। দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থান করলেও নারী শিক্ষার্থীদের একটি অংশ নিয়মিতই পড়ছেন এক ধরনের নীরব ভোগান্তিতে-নামাজ আদায়ের জন্য নেই কোনো নির্দিষ্ট স্থান।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নামাজের সময় হলে অনেক নারী শিক্ষার্থী কোথায় ইবাদত করবেন, তা নিয়ে বিড়ম্বনায় পড়েন। নির্দিষ্ট কোনো কক্ষ না থাকায় কেউ কমনরুমের এক পাশে, কেউ ফাঁকা করিডোর কিংবা নিরিবিলি কোনো জায়গা খুঁজে নামাজ আদায়ের চেষ্টা করেন। তবে এসব স্থানে প্রয়োজনীয় পরিবেশ ও গোপনীয়তা না থাকায় অস্বস্তি ও বিব্রতবোধ কাজ করে বলে জানান তারা।

আরবি বিভাগ (২৩–২৪) শিক্ষার্থী লিজা বলেন, নামাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। কিন্তু উপযুক্ত জায়গা না থাকায় অনেক সময় নামাজ দেরিতে পড়তে হয় বা অস্বস্তিকর পরিবেশে আদায় করতে হয়।

ইংরেজি বিভাগ (২৩–২৪) শিক্ষার্থী সানজিদা বলেন, একটি বড় সরকারি কলেজে পড়াশোনা করছি, অথচ নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজের জায়গা নেই – এটা হতাশাজনক। বিষয়টি মানসিক চাপও তৈরি করে।

আরবি বিভাগ (২২–২৩) শিক্ষার্থী ফারজানা খাতুন বলেন, নির্দিষ্ট ও নিরাপদ একটি নামাজের স্থান থাকলে আমরা নিশ্চিন্তে ইবাদত করতে পারতাম। এতে ক্যাম্পাসে থাকার অভিজ্ঞতাও আরও ইতিবাচক হতো।

শিক্ষার্থীদের মতে, নারী শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট প্রার্থনা কক্ষ নিশ্চিত করা হলে ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি ক্যাম্পাসে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে উঠবে।

এ বিষয়ে তারা কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিক্ষার্থীদের আশা, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং দ্রুত একটি কার্যকর সমাধান আসবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD