1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
“আস্থার রাজনীতিই বিএনপির শক্তি”-বিএনপি নেতা মোশাররফ হোসেন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত আইআরজিসি’র জ্যোতিষির ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স ইরানের কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, চরম আবহাওয়ার শঙ্কা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত: নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা কি? “বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য

“আস্থার রাজনীতিই বিএনপির শক্তি”-বিএনপি নেতা মোশাররফ হোসেন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩১৪ জন দেখেছেন

জনগণের আস্থা ও ভালোবাসাকেই বিএনপির মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, “বিএনপি দখল বা প্রতিশোধের রাজনীতি করে না, আমরা মানুষের মন জয় করেই রাজনীতি করি।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতেই শেষ করেছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। “এমন পরিস্থিতিতে তারা দেশ থেকে দলবল নিয়ে ভারতে পালিয়ে গেছে” অভিযোগ করেন বিএনপির এই নেতা।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, “আমি কুয়াকাটায় পাঁচবার রাজনৈতিক সভায় অংশ নিতে গিয়ে হামলা ও মামলার শিকার হয়েছি। তখন জনগণের কথা বলতেও পারিনি।”

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়াতে হবে। তবে কেউ যদি অন্যায় কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আলীপুর মৎস্য বন্দর বিএফডিসি মার্কেট মাঠে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। এতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, মৎস্য ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD