1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন

আফসানা মিম
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৫৯ জন দেখেছেন

দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন

লেখক: আফসানা মিম
কবি নজরুল ক্যাম্পাস সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপনী সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রথম দিনের কার্যক্রমের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ সেশন ও দিকনির্দেশনামূলক কার্যক্রমের মাধ্যমে দিনব্যাপী কর্মশালা পরিচালিত হয়।

প্রথম দিনের সমাপনী পর্বে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া সেলে দায়িত্বপ্রাপ্ত অভিজ্ঞ সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। কবি নজরুল ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকরা ধারাবাহিক বক্তব্যে সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্বশীলতা, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তাঁদের বক্তব্যে বিশেষভাবে তুলে ধরা হয়-তরুণ প্রজন্মকে সৎ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা।

কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, সংবাদ উপস্থাপনের কৌশল, ক্রাইম রিপোর্টিংয়ের প্রাথমিক ধারণা, পিটিসি ও পিটিপি (PTP) প্রস্তুতকরণসহ বিভিন্ন বাস্তবভিত্তিক সাংবাদিক কার্যক্রম হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণও প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালার অংশ হিসেবে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করা হয় এবং বাস্তব উদাহরণের মাধ্যমে সাংবাদিকতার নানা দিক আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের জন্য আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও করা হয়। সংক্ষিপ্ত বিরতির পর পুনরায় কর্মশালার কার্যক্রম শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। বিকেল প্রায় ৪টার দিকে প্রথম দিনের কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হয় শিক্ষার্থী, সাংবাদিক মহল এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে। এদিনের কার্যক্রম মূলত সনদপত্র ও সম্মাননা প্রদানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নিষ্ঠা, সততা ও নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৭ আসনে মনোনীত বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং দায়িত্বশীল ও পরিবেশবান্ধব সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD