1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
মেয়েরা কখন এবং কেন রাগ করে?
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী বিশ্ব বাবা দিবস আজ: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো পরিবার গভীর সমুদ্রে ডুবে গেল ৪০ লাখ টাকার ট্রলার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলেরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কবি নজরুল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছায়াতেই অন্ধকারে কলাপাড়া, চরম ভোগান্তিতে জনজীবন আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত আইআরজিসি’র জ্যোতিষির ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স ইরানের কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির

মেয়েরা কখন এবং কেন রাগ করে?

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯৪ জন দেখেছেন

মেয়েদের রাগ অনেক সময় খুব সহজেই প্রকাশ পায়, আবার অনেক সময় বোঝাই মুশকিল হয়ে দাঁড়ায়। প্রেমিকা হোক বা স্ত্রী—তারা কোন কারণে অভিমান বা রাগ করে, সেটা পুরুষদের কাছে প্রায়ই রহস্য মনে হয়। অনেকে বুঝতেই পারেন না, সামনের মানুষটি রাগ করেছে কি না। তাই আগে থেকেই জানা জরুরি, কোন কোন কারণে মেয়েরা বেশি রেগে যায়।

মিথ্যা কথা সহ্য করতে না পারা

মেয়েরা সবচেয়ে বেশি বিরক্ত হয় যখন তাদের কাছে মিথ্যা বলা হয়। যত জটিল পরিস্থিতিই হোক না কেন, তারা সত্য শুনতেই স্বস্তি পান। আপনি মিথ্যা বললে তারা খুব সহজেই তা ধরে ফেলতে পারেন। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মিথ্যা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

ফোন ধরতে দেরি হলে রাগ

প্রেমিকা বা স্ত্রী ফোন দিলে সঙ্গে সঙ্গে রিসিভ না করলে মেয়েরা বেশ রেগে যায়। এমনকি অনেক ক্ষেত্রে সন্দেহও তৈরি হয়। তাই যত ব্যস্তই থাকুন না কেন, তাদের কলের জবাব দেওয়ার চেষ্টা করুন দ্রুত।

পরিশ্রমের কদর না করলে অভিমান

মেয়েরা যখন অনেক কাজের মধ্যে ডুবে থাকে, তখন সামান্য সান্ত্বনার কথাও তাদের কাছে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি যদি এড়িয়ে যান, তবে তা তাদের কষ্ট দেয় এবং রাগও বাড়িয়ে তোলে।

ছোট ছোট বিষয়েও রাগ

কথা দিয়ে কথা না রাখা, যেমন—ফোন করার কথা ভুলে যাওয়া বা কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি ভুলে যাওয়া, এগুলো মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এমন সামান্য ভুলই তাদের রাগ বাড়িয়ে তোলে।

পরিবার বা বন্ধুদের নিয়ে খারাপ মন্তব্য

মেয়েরা কখনোই তাদের প্রিয়জন—পরিবার বা বন্ধুদের নিয়ে বাজে কথা সহ্য করতে পারে না। তাই তাদের সামনে প্রিয়জনদের সমালোচনা করা উচিত নয়।

অবহেলার অনুভূতি

সঙ্গীর সঙ্গে থাকা অবস্থায় অন্য কারো প্রতি বেশি মনোযোগ দিলে মেয়েরা নিজেকে অবহেলিত মনে করে। তারা ভাবে, তাদের গুরুত্ব কমে গেছে। তাই সম্পর্কের ভারসাম্য রাখতে হলে সঙ্গীকে অবহেলা না করে তাকে প্রাধান্য দেওয়াই সবচেয়ে ভালো।


সব মিলিয়ে বলা যায়, মেয়েদের মন খুব সংবেদনশীল। সামান্য অবহেলা বা প্রতিশ্রুতি ভঙ্গও তাদের মনে অভিমান তৈরি করে। তাই সঙ্গীকে বুঝতে চেষ্টা করাই সবচেয়ে জরুরি।

 

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD