1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় এনসিপি'র আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন গ্রিন কলাপাড়া ক্লিন কলাপাড়া প্রকল্পের উদ্যোগে ৪ পরিবারকে পরিচ্ছন্ন পরিবার সম্মাননা জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

কলাপাড়ায় এনসিপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ জন দেখেছেন

কলাপাড়া প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এবং বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে সামনে রেখে এনসিপি’র পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে আজ ৮ই সেপ্টেম্বর ২০২৫ কুয়াকাটা পৌরসভা ও ৭ নং লতাচাপলী ইউনিয়নে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো: বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী ডা. মো: সাইমুম ইসলাম এনসিপির পটুয়াখালী সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মো: সুলতান মাহমুদ।

 

আলোচনায় বক্তব্য রাখেন জেলা সমন্বয় কমিটির সদস্য মো: মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম ও মাহফুজুর রহমান মিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন উম্মে হাবিবা লিজা, মুহাম্মদ আল ইমরান এবং জেলা ছাত্র সংসদের যুগ্ম সদস্যসচিব মো: আব্দুল আউয়াল হৃদয় প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময়ে জেলে পল্লী সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রতারণার শিকার হয়েছেন তারা। তাদের স্থায়ী আবাসস্থলের ব্যবস্থা না করে ভাসমান হিসেবে উচ্ছেদ করা হয়েছে।

 

এছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত জেলে কার্ডের চাল যথাযথভাবে প্রদান করা হচ্ছে না। এসব বিষয়ে তারা স্থায়ী সমাধান চেয়েছেন। আমন্ত্রিত অতিথিরা, জেলে পল্লীর সাধারণ জন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD