1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কাউছার হামিদ জাঙ্গিয়ার কারনেও হারাতে পারেন “পুরুষত্ব” সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার বাস্তবায়নে কলাপাড়ায় গণসংযোগ ও ডিসি বরাবর স্মারকলিপি কলাপাড়ায় কলেজে দুই শিক্ষকের মারামারি; একজন হাসপাতালে ভর্তি বিবাহের পর বদলে যায় জীবন, বাড়ে দায়িত্ব ও সম্পর্কের গভীরতা স্টাইলিশ চুল আর সাদা রঙে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ ৩ যুগের দুর্ভোগের অবসান, অবশেষে শুরু মহিপুর-সেরাজপুর ওয়াপদা সড়কের উন্নয়ন কাজ সিটি ইউনিভার্সিটি ফার্মেসি ক্লাব (CUPC)-এর ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা নীরবতার নগরী আজিমপুর কবরস্থান: ইতিহাস, সময় আর মৃত্যুর অনিবার্যতার স্মারক

কলাপাড়ায় আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

তালুকদার আশিক, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে আভাস ও অ্যাকশনএইডের সহযোগিতায় “আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি বাস্তবায়ন করেছে আভাস সিএএসআর প্রকল্প (এলআরপি-৫০)।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে ২৮, ৩০ এবং ৫ তারিখে, যেখানে অংশ নেয় স্থানীয় এলাকার মোট ৩০ জন কন্যাশিশু। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আত্মরক্ষার কৌশল, জরুরি পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখার উপায় এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মসূচির উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম মনিরসহ আভাসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। তারা জানান, সমাজে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই আত্মরক্ষার মতো কার্যক্রম শিশু ও কিশোরীদের আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, “আমরা আগে জানতাম না কীভাবে বিপদের মুহূর্তে নিজেকে রক্ষা করতে হয়। এই প্রশিক্ষণ আমাদের ভয় কাটিয়ে সাহসী করে তুলেছে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আত্মরক্ষা প্রশিক্ষণ শুধু মেয়েদের নয়, গোটা সমাজের জন্যই ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ সচেতন ও আত্মবিশ্বাসী প্রজন্মই পারে সামাজিক পরিবর্তন ঘটাতে।

আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে চালু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD