1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
ডেংগু সচেতনতা বৃদ্ধিতে শিশুদের নিয়ে আমরা কলাপাড়াবাসী সংগঠনের সচেতনতা বৈঠক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

ডেংগু সচেতনতা বৃদ্ধিতে শিশুদের নিয়ে আমরা কলাপাড়াবাসী সংগঠনের সচেতনতা বৈঠক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

ডেংগু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শিশুদের নিয়ে সচেতনতা বৈঠক করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী। ২১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে ধানখালী ইউনিয়নের মোল্লার হাট বাজার সংলগ্ন কলোনি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিশুদের সঙ্গে গল্প ও আলাপের মাধ্যমে ডেংগু বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেন সমাজকর্মী সাইফুল্লাহ মাহমুদ, কো-অর্ডিনেটর প্রান্তজন। তিনি শিশুদের ডেংগুর লক্ষণ, প্রতিরোধের উপায় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সিনিয়র সহ-সভাপতি রাফসান রিমন, সাবেক সভাপতি নেছার উদ্দিন, সিনিয়র সদস্য সাগর হোসেন, সদস্য ইয়ামিন মাহি, ইমন ও আহাদ নুর।

ডেংগু বিষয়ে নিজেদের মতামত জানিয়ে শিশুরা বলেন,আমরা নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখবো, কোথাও পানি জমতে দেবো না। মশারি ব্যবহার করবো এবং অন্যদেরও সচেতন করবো। স্থানীয়ভাবে শিশুদের অংশগ্রহণে আয়োজিত এই সচেতনতা বৈঠকটি ডেংগু প্রতিরোধে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD