1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির, সম্পাদক আবুল হোসেন
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির, সম্পাদক আবুল হোসেন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চৌকি আদালত আইনজীবী সমিতি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়ন ফরম ক্রয় করেন। এছাড়া নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য পদেও মনোনয়ন ফরম বিক্রি করে নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়ন দাখিলের নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কাছে একটি করে মনোনয়ন ফরম জমা পড়ে। আজ নির্ধারিত দিনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নূর হোসেন খান।

এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চৌকি আদালতের আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়। বিদায় সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু ও সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম মিয়া’র সঞ্চালনায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, অ্যাডভোকেট আব্দুস সত্তার, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট জেড এম কাওসার, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমূখ।

এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন—

  • বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন
  • উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার
  • সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু
  • কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো: সগির হোসেন
  • সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুল আলম
  • আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি আল ইমরান

এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD