1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
অপারেশন ‘ডেবিল হান্ট’-এ কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অপারেশন ‘ডেবিল হান্ট’-এ কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৩৩ জন দেখেছেন

কলাপাড়া প্রতিনিধি:
সারা দেশে যৌথ বাহিনীর চলমান ‘অপারেশন ডেবিল হান্ট’-এর অংশ হিসেবে কলাপাড়া উপজেলায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন অফিসার জি. এম. নেছার উদ্দিন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলি গ্রামে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ কলাপাড়া উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ মধুকে গ্রেফতার করে পুলিশ।

আজ (০৮ জুন ২০২৫) রাতে আনুমানিক ১০টার দিকে জি. এম. নেছার উদ্দিনের গোয়েন্দা তথ্য অনুযায়ী কলাপাড়া থানা পুলিশ সফলভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শাকিল মধুকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাকিল আহমেদ মধুর বিরুদ্ধে কলাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মামলা নং ১৩/১৪৩-এ তাকে আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, ২০২৪ সালে একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন।

শাকিল আহমেদ মধু, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামালের পুত্র

অভিযানে কৃতিত্বপ্রাপ্ত জি. এম. নেছার উদ্দিন বর্তমানে একজন এইচএসসি শিক্ষার্থী হলেও স্থানীয় পর্যায়ে তথ্যদানে এবং অপরাধ দমনে তার ভূমিকা প্রশংসনীয়।
স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় তার প্রতি ব্যাপক প্রশংসা ও আস্থা তৈরি হয়েছে।

কলাপাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাকিল আহমেদ মধুকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এই অভিযানে জি. এম. নেছার উদ্দিনের সাহসিকতা ও গোয়েন্দা সহায়তার কারণে কলাপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD