1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
পটুয়াখালী দুমকিতে জুলাই অভ্যুত্থান স্মরণে গ্রাফিতি, শীর্ষে সরকারি জনতা কলেজ ও সৃজনী বিদ্যানিকেতন
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

পটুয়াখালী দুমকিতে জুলাই অভ্যুত্থান স্মরণে গ্রাফিতি, শীর্ষে সরকারি জনতা কলেজ ও সৃজনী বিদ্যানিকেতন

মো: সাকিব হোসেন
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৯৭ জন দেখেছেন

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর ঐতিহাসিক প্রেক্ষাপটে পটুয়াখালীর দুমকিতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার ১৭ই (জুলাই) সকাল ১০টায় সরকারি জনতা কলেজ ক্যাম্পাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সরকারি জনতা কলেজের শিক্ষার্থীরা। বিজয়ী দলের সদস্যরা হলেন- নীলিমা, তাবিতা, সিনথিয়া, রিফাত ও বুশরা। অপরদিকে, স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’স্থ সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থী- রায়না তাসনিম আনিসা ও মাইশা ইসলাম।

প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণ শিল্পীদের আঁকা চিত্রে ফুটে ওঠে ২০২৪ সালের জুলাইয়ের বিক্ষুব্ধ সময়কাল, শহীদদের আত্মত্যাগ এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম। বিজয়ী শিক্ষার্থীদের আঁকা ছবি এখন স্থান পেয়েছে সরকারি জনতা কলেজের দেয়ালে-দেয়ালে— যা এখন ঐ সময়ের এক প্রতীকী দেয়ালচিত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

সৃজনী বিদ্যানিকেতন’র মেধাবী শিক্ষার্থী- রায়না তাসনিম আনিসা বলেন,
“এই অর্জন আমি উৎসর্গ করছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জুলাই শহীদ ও আহত সকল যোদ্ধাদের। তাঁদের রক্ত আর ত্যাগ আমাদের প্রতিবাদী চেতনার মশাল হয়ে জ্বলছে।”

এ প্রসঙ্গে, আয়োজক কমিটির অন্যতম সদস্য ও সরকারি জনতা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. সহিদুল ইসলাম জানান,
“এই আয়োজন তরুণ প্রজন্মকে ইতিহাস জানানো এবং আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করার এক প্রয়াস। বিজয়ী শিক্ষার্থীদের চিত্রকর্মকে আমরা বলছি- ‘প্রতিবাদের রঙে আঁকা সাহসী ইতিহাস।’”

তিনি আরও বলেন, সাহসী ইতিহাস কখনও কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকে না- তা উঠে আসে দেয়ালের ক্যানভাসে, শিল্পীর তুলিতে, এবং মানুষের হৃদয়ে। এমন উদ্যোগগুলো তরুণদের সৃজনশীলতা যেমন জাগিয়ে তোলে, তেমনি জাতির গৌরবময় অধ্যায়কেও করে জীবন্ত।

উল্লেখ্য, গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে অনেক চিত্রকর্মেই উঠে আসে গণঅভ্যুত্থানের চিত্র, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ অনেক জুলাই শহীদদের গ্রাফিতি চিত্রকর্ম, গণদাবির ভাষা, এবং সমাজে বঞ্চিত মানুষের প্রতিচ্ছবি। দেয়ালে আঁকা এই প্রতিবাদের ভাষা যেন হয়ে উঠেছে সময়ের জীবন্ত দলিল।

#বার্তা প্রেরক-
মো: সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
তারিখ: ১৭ই জুলাই ২০২৫ ইংরেজি
মোবা: ০১৭০৯২৪৬৮০৬

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD