1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
জেলা এনসিপি’র সমন্বয় কমিটিতে কলাপাড়ার ৪ জন
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

জেলা এনসিপি’র সমন্বয় কমিটিতে কলাপাড়ার ৪ জন

নাজমুস সাকিব
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫০ জন দেখেছেন

পটুয়াখালী জেলা এনসিপি’র সমন্বয় কমিটিতে কলাপাড়া উপজেলার চারজন সদস্য পদে স্থান করে নিয়েছেন। ছবির ক্রম অনুসারে চারজন হলেন ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম।

রবিবার (৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশিত হয়।

কমিটির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম মুসা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে পেশা পরিচালনা করছেন। সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী রাখা রয়েছে ৬ জনকে, তারা হলেন মোঃ বশির উদ্দিন, বাশেদুল ইসলাম রাশেদ, ডা. মোঃ সাইমুম ইসলাম, জিনাত জাহান, মোঃ মঞ্জুরুল ইসলাম এবং গাজী শাহাবুদ্দিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ রবিউল ইসলাম মোঃ সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, মোঃ হুমায়ুন কবির ফাহাদ, অভিলাষ কর্মকার, মোঃ আমিনুল ইসলাম আলিম, আফজাল হোসেন আকন, মোঃ রাসেল গাজী, মোঃ জুয়েল হাওলাদার, আতিকুর রহমান, আল ফাহাদ, রাহাত, মো: ইলিয়াস, মোঃ জাকারিয়া হোসেন, মোঃ আল আমিন (রিপন মৃধা), পলাশ ফকির, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাজিব আকন, এইচ, এম, মাসুদুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন, মোঃ নাসির উদ্দিন, হাসিবুজ্জামান রাকিব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মোঃ মনিরুজ্জামান এবং মাহাবুবুল আলম (নাঈম)।

জেলা কমিটির সদস্য মাহাবুবুল আলম নাঈম বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে পটুয়াখালীর সকল সাংগঠনিক বিস্তৃতি ঘটাবো ইনশাল্লাহ। এ লক্ষ্যে আমরা পটুয়াখালীর সকল উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং কমিটি গঠনের জন্য কাজ করব। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের কাঠামোগত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণের মধ্যে কাজ করব।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD