1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
বাল্যবিবাহ ও যৌতুক নিরোধক এবং আত্মহত্যা প্রতিরোধে কলাপাড়ায় উঠান বৈঠক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিনে বাহাদুর শাহ পার্কে ছিন্নমূল মানুষের পাশে ছাত্রদল নেতা নাহিদ জাতিসংঘের কপ-৩১ এ অংশ নিয়েছেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী আপেল অবরোধ শেষের পরই আলিপুরে মা ইলিশ বিক্রি, শিববাড়িয়া চ্যানেলে অপেক্ষায় কয়েকটি বোট সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ

বাল্যবিবাহ ও যৌতুক নিরোধক এবং আত্মহত্যা প্রতিরোধে কলাপাড়ায় উঠান বৈঠক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৯৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ ও যৌতুক নিরোধক এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব ইয়াসিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ জুয়েল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান খান এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হুমায়ুন কবির।

বৈঠকের সভাপতিত্ব করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক এবং আত্মহত্যা বর্তমান সমাজের জন্য এক গুরুতর সংকট। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবারের সচেতনতা, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সঠিক শিক্ষা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ গড়তে হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD