1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে পাঁচ হাজার পরিবারে ঈদের আনন্দ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে পাঁচ হাজার পরিবারে ঈদের আনন্দ

নেছার
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় পাঁচ হাজার পরিবার আজ শুক্রবার ঈদ-উল-আযহা উদযাপন করছেন। প্রতি বছরের মতো এবারও এ এলাকার একাংশ ভিন্নভাবে ঈদ পালন করছেন।

ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়ার জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মো. এমদাদ আলী। নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত মুসল্লিরা।

এ প্রধান জামাতে অংশ নেন চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফসহ বিভিন্ন এলাকার হাজারো অনুসারী। এছাড়াও, কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িসহ অন্তত আরও আটটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা কোরবানির পশু জবাই করেন, যেগুলোর কেনাকাটা তারা আগেই সম্পন্ন করেছিলেন। ফলে এ পরিবারগুলোর মধ্যে ঈদের আমেজ ও আনন্দ বিরাজ করছে।

অনুসারিরা জানান, তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামভিত্তিক সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকতের অনুসারী। স্থানীয়ভাবে তাদের “চাঁদ টুপি পরা” অনুসারী বলা হয়।

নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া ও আজিমদ্দিন—এই সব গ্রামে প্রায় ১৫ হাজার মানুষ বসবাস করেন, যারা এই তরিকতের অনুসারী হিসেবে আজকের দিনটি সৌদি আরবের ঈদের সাথে সামঞ্জস্য রেখে পালন করছেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD