1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সাহায্যপ্রার্থী আবুবক্করের গল্প: ভিক্ষা থেকে ব্যবসায়, এবার ছাউনির টিনের জন্য আকুতি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তারুণ্যের স্বপ্নে আগামীর বাংলাদেশ—ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’২৬ লোডশেডিংয়ে বরফ সংকট, সাগরে যেতে পারছে না মহিপুরের মাছ ধরার ট্রলার। নান্দনিকতার ছোঁয়া ক্যালিগ্রাফিতে রাঙানো আরবি বিভাগ কুয়াকাটায় নেই পর্যটক পুলিশ বক্স, স্মৃতি হয়ে দাঁড়িয়ে একটি গাছ ৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার

সাহায্যপ্রার্থী আবুবক্করের গল্প: ভিক্ষা থেকে ব্যবসায়, এবার ছাউনির টিনের জন্য আকুতি

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩১২ জন দেখেছেন

কখনো যে হাতটি ভিক্ষার ঝুলি ছিল, এখন সেটি মেহনতের ঝুলি হয়ে উঠেছে। পটুয়াখালীর কলাপাড়ার আবুবক্কর এক সময় ভিক্ষা করে দিন কাটাতেন। তবে এক হৃদয়বান মানুষের সহায়তায় তিনি সেই পথ থেকে সরে এসে আত্মমর্যাদার জীবন বেছে নিয়েছেন। এখন শহরের অলিগলিতে ঘুরে ঘুরে বিক্রি করেন পান, চিপস আর চকোলেট।

প্রায় পাঁচ বছর ধরে এইভাবেই ছোট্ট ব্যবসা করে কোনোমতে সংসার চালাচ্ছিলেন। কিন্তু প্রকৃতির করুণ এক আঘাতে আবারও যেন ভেঙে পড়লেন এই দৃষ্টিপ্রতিবন্ধী মানুষটি। গেল মে মাসের শেষ সপ্তাহে ঝড়ো হাওয়ায় তার বসতঘর বিধ্বস্ত হয়। ঘর তুলতে কাঠ সংগ্রহ করলেও এখন প্রয়োজন ছাউনির টিন।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া পৌর শহরের বড় জামে মসজিদের সামনে দাঁড়িয়ে আবুবক্কর সাহায্য প্রার্থনা করেন। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটির মুখে তখনও হতাশা নয়, বরং ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। তিনি জানান, মসজিদের খাদেমের সহায়তায় সহায়তার বাক্স খুলে দেখেন – সেখানে রয়েছে মাত্র ১,০১০ টাকা।

তার ভাষায়, ‘এখনও অনেক দূর বাকি।’ ঘর তুলতে প্রয়োজন অন্তত চার বান্ডিল ঢেউটিন।

আবুবক্করের ডান চোখে একদমই দেখেন না, আর বাম চোখেও দৃষ্টিশক্তি সীমিত। স্ত্রীসহ চার সন্তানকে নিয়ে বলিপাড়া গ্রামে তার বসতঘর পুনর্নির্মাণের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

তবুও তাঁর মুখে হাসি, কণ্ঠে আশা। বলেন, ‘আল্লায় মিলাইয়া দেবে।’ এই ভরসা নিয়েই আবার দোকানের বাক্স গলায় ঝুলিয়ে শহরের পথে ছুটে যান কাস্টমারের খোঁজে। ডাক দেন, ‘লাগবে পান?’

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD