কবি নজরুল কলেজ প্রতিনিধি:আফসানা মিম
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাহিদ সুমন। এ উপলক্ষ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় অর্ধশতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে আয়োজিত এ কর্মসূচিতে পথশিশু ও ভবঘুরে মানুষের হাতে খাবার তুলে দেন নাহিদ সুমন। দীর্ঘ রাতের ক্লান্তি ও অনিশ্চয়তার মাঝে খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষগুলো।
এ উদ্যোগের বিষয়ে ছাত্রদল নেতা নাহিদ সুমন বলেন, “প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি জন্মদিনের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাও এক ধরনের প্রাপ্তি।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান। ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে সামান্য অবদান রাখার চেষ্টা করেছি মাত্র। আমি মনে করি, মানবিক বাংলাদেশ গড়তে শুধু রাষ্ট্রীয় উদ্যোগই যথেষ্ট নয়; বরং সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানবিক ও কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।