1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সমুদ্রের আহ্বানে আমরা কলাপাড়াবাসীর আনন্দ যাত্রা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা নতুন নেতৃত্বে পায়রাঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন

সমুদ্রের আহ্বানে আমরা কলাপাড়াবাসীর আনন্দ যাত্রা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৫৯ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া
সমুদ্রের আহ্বানে আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কুয়াকাটা এ শ্লোগানকে সামনে রেখে, ২৮-২৯ আগস্ট, বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কলাপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী আয়োজন করেছিল এক প্রাণবন্ত আনন্দ যাত্রা।

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া থেকে রওনা হয় সদস্যদের দল। পথচলায় হাসি, গান, খুনসুটি আর আড্ডা যেন যাত্রাটিকে আরও আনন্দময় করে তোলে। প্রতিটি মূহূর্ত যেন সঞ্চার করে বন্ধুত্ব, সহযোগিতা এবং স্বেচ্ছাসেবী চেতনার উচ্ছ্বাস।
বিকেল ৩টায় কুয়াকাটা ড্রিম প্যালেসে পৌঁছে সদস্যরা মেতে ওঠে আড্ডা ও ফটোসেশনে। সাগরের হাওয়া, সোনালি রোদ আর হাসির মুখগুলো একসাথে মিলেমিশে তৈরি করে এক মনোরম দৃশ্য।

রাত ৮টা। সমুদ্রের ছায়া ও ঢেউয়ের গানকে সঙ্গী করে শুরু হয় গানের আড্ডা। উপস্থিত সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন, জেমস জানিব, তানজিল জামান জয় ও সাগর রায় তাদের সুর আর ছন্দে মুগ্ধ করে সবাইকে। সঙ্গীতের মূর্ছনায় রাতের আকাশও যেন আনন্দে ভরে ওঠে।
শুক্রবার সকাল। সকালের প্রথম আলোতে শুরু হয় ফুটবল খেলা। সদস্যরা সমুদ্র সৈকতে দম ফেলার সুযোগ নিয়েই খেলায় অংশ নেন। খেলোয়াড় ও দর্শক উভয়ের মধ্যে আনন্দ আর উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। এরপর সাগরে গোসল করে সবাই সতেজ হয়।

বিকেল পর্যন্ত চলে আড্ডা, লটারি ড্র এবং মজার খেলা “যেমন খুশি তেমন নাচো”, যেখানে সবাই নিজের ছন্দে আনন্দ প্রকাশ করে। দুপুরে একসাথে ভোজন শেষে শুরু হয় ফিরে যাওয়ার যাত্রা, কলাপাড়ার উদ্দেশ্যে। এ দুই দিনের আনন্দ যাত্রার মধ্যে অনুষ্ঠিত হয় সাধারণ পরিষদের সদস্যদের আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন। উপস্থিত ছিলেন প্রথম সভাপতি শাহরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আল-ইমরান, এবং সক্রিয় সদস্য নেছার উদ্দিন ও নজরুল ইসলাম। সভায় চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বেচ্ছাসেবী উদ্যোগ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

দুদিনের এই আনন্দ যাত্রা সদস্যদের চোখে আনন্দ, মুখে হাসি এবং মনকে নতুন উদ্দীপনায় ভরে দিয়েছে। তারা মনে করেন- এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে নতুন শক্তি যোগায়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD