1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নদী তীরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মানববন্ধন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নদী তীরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মানববন্ধন

নাজমুস সাকিব
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৪৭ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আন্ধার মানিক নদী তীরে মানববন্ধন ও শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্লাস্টিকের ব্যবহার হ্রাস, পুনর্ব্যবহার উন্নত করা এবং প্লাস্টিক বর্জ্যের ব্যাপক পরিবেশগত প্রভাব মোকাবেলায় ‘প্লাস্টিক দূষণের অবসান’ প্রতিপাদ্য নিয়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫
বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও পরিবেশ কর্মী মোস্তফা জামান সুজন, কামাল হাসান রনি, নজরুল ইসলাম, তানজিল জামান জয়, নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা আন্ধার মানিক নদী দূষণ বন্ধে প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসীপরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে শিশুদের অংশ গ্রহণে নদীপাড়ে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সকল অংশ গ্রহণকারীদের ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

অংশগ্রহণকারী সবাই কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধার মানিক নদীকে প্লাস্টিক দূষণমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী প্রজন্মকে এ কাজে শামিল করার গুরুত্ব ব্যক্ত করেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD