1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সেতুর অভাবে চরম ভোগান্তিতে পটুয়াখালীর তিন উপজেলার মানুষ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

সেতুর অভাবে চরম ভোগান্তিতে পটুয়াখালীর তিন উপজেলার মানুষ

সা‌কিব হো‌সেন
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩৪৬ জন দেখেছেন

দুমকি উপজেলা প্রতিনিধিঃ

একটি সেতুর অভাবে যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত পটুয়াখালীর তিন উপজেলার মানুষ। জেলা সদর বা রাজধানীতে যেতে নদী পারাপারে বগা ফেরিঘাটে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। অথচ এই স্থানে একটি সেতু নির্মাণে ২০২১ সালে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগ বলছে, জমি অধিগ্রহণ ব্যয় নিরূপণের কাজ শেষ হলে শুরু হবে সেতুর নির্মাণ।

পদ্মা সেতু চালুর পর সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হয়। তবে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মানুষ এখনও বঞ্চিত নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা থেকে। উপজেলা থেকে জেলা সদর ও রাজধানীতে যেতে পার হতে হয় লোহালিয়া নদী। ফেরি পারাপারই একমাত্র ভরসা।

বগা ফেরিঘাট দিয়ে প্রতিদিন নদী পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। বিপাকে পড়েন রোগী, শিক্ষার্থী, এমনকি কৃষিপণ্য পরিবহনকারীরাও। এতে আটকে যাচ্ছে এ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার চাকা।

লোহালিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি বহু পুরোনো। এ বিষয়ে ২০২১ সালের মার্চে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হলেও এখনো দৃশ্যমান হয়নি অগ্রগতি। স্থানীয়রা বলেন, ফেরি পারাপার করতে এখানে প্রায়ই লেগে থাকে যানজট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যানবাহনের যাত্রীদের। এতে করে যেমনি সময় নষ্ট হচ্ছে তেমনি স্থানীয়দের ব্যবসা বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া সময়মতো ফেরি না পাওয়ায় মুমূর্ষু রোগীদের জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। তাই এই নদীর ওপর দ্রুত একটি সেতু নির্মাণ করা দরকার।

প্রকল্পের আওতায় বর্তমানে চলছে জমি অধিগ্রহণ ব্যয় নিরূপণের কাজ। এটি শেষ হলে দ্রুত সেতুর নির্মাণ কাজ শুরুর আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বলেন, এরই মধ্যে ব্রিজের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। এখন জমি অধিগ্রহণে কী পরিমাণ অর্থ খরচ হবে সে বিষয়ে প্রাক্কলন তৈরি করা হচ্ছে। এটি শেষ হলে দ্রুত ডিপিপি প্রণয়ন করে সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, প্রতিদিন লোহালিয়া নদীর বগা ঘাট দিয়ে ৮০০ থেকে এক হাজার যানবাহন পারাপার হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD