1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কবি নজরুল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বড়পর্দায় আসছে ‘ডোরেমন’; নতুন সমুদ্রতল অভিযানে নোবিতা ও তার বন্ধুরা কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী বিশ্ব বাবা দিবস আজ: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো পরিবার

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কবি নজরুল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

আফসানা মিম
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯২ জন দেখেছেন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কবি নজরুল সরকারি কলেজ শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণকে একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি মানুষের জীবন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম অনুষঙ্গ। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত একটি গাছ রোপণ করা এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা।”
কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, ক্রমবর্ধমান বায়ুদূষণ, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং সবুজায়নের কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে এ কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে কলেজ শাখার নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের বিভিন্ন স্থানে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD