1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় বিশ্ব নদী দিবসে দখল-দূষণমুক্ত আন্ধারমানিকের দাবিতে মানববন্ধন
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

কলাপাড়ায় বিশ্ব নদী দিবসে দখল-দূষণমুক্ত আন্ধারমানিকের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

নাজমুস সাকিব

আমাদের নদী আমাদের অস্তিত্ব -এ শ্লোগানকে ধারণ করে বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে ছিল মানববন্ধন, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। কর্মসূচি অনুষ্ঠিত হয় ২৮ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় আন্ধারমানিক নদীর তীরে।
অনুষ্ঠানটির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া।

সভায় সভাপতিত্ব করেন ওয়াটার কিপার্স বাংলাদেশের উপকূলীয় সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু এবং সঞ্চালনা করেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব।

এ ছাড়াও কর্মসূচিতে বক্তব্য রাখেন- পরিবেশ সংগঠক কামাল হোসেন রনি, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সদস্য নজরুল ইসলাম,
সমাজকর্মী সাইফুল্লাহ মাহমুদ, শিক্ষক রফিকুল ইসলাম রফিক, সাংস্কৃতিককর্মী জেমস জানিব ও সংগঠক, রফিকুল ইসলাম রনি প্রমুখ।

স্কুল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল- দখল দূষণমুক্ত আন্ধারমানিক নদী চাই। শিক্ষার্থীরা তাদের রচনায় নদীর গুরুত্ব, বর্তমান সংকট ও রক্ষার উপায় তুলে ধরে।

মেজবাহ উদ্দিন মাননু বলেন, আন্ধারমানিক নদী কলাপাড়ার প্রাণ। কিন্তু দখল ও দূষণের কারণে এ নদী মারাত্মক সংকটে। আমাদের নদী রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে হবে। নদীকে বাঁচাতে না পারলে আমাদের অস্তিত্বও হুমকির মুখে পড়বে।

বক্তারা আরও বলেন, আন্ধারমানিক নদী শুধু কলাপাড়ার অর্থনীতি নয়, এ অঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদী রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD