1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
জাঙ্গিয়ার কারনেও হারাতে পারেন "পুরুষত্ব"
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত আইআরজিসি’র জ্যোতিষির ভবিষ্যত বানী: ফুটবল বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স ইরানের কেশম দ্বীপ, জাস্ক ও বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, চরম আবহাওয়ার শঙ্কা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত: নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা কি? “বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য

জাঙ্গিয়ার কারনেও হারাতে পারেন “পুরুষত্ব”

মোঃ সানি আল সিফাত
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১২৬ জন দেখেছেন

প্রতিদিন দাঁত ব্রাশ করার মতোই নিয়মিত অন্তর্বাস পরিবর্তনের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, ছেলে-মেয়ে উভয়েরই দিনে অন্তত দুইবার, অর্থাৎ প্রায় ১২ ঘণ্টা পরপর অন্তর্বাস বদলানো উচিত। বিশেষ করে শীতকালে অনেকেই এ বিষয়ে উদাসীন হয়ে পড়েন, যা পরবর্তীতে স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

সম্প্রতি আমেরিকার “ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স”-এর এক লাইফস্টাইল গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গবেষণায় দেখা যায়, প্রায় ২ হাজার মানুষের মধ্যে ৪৫ শতাংশ নিয়মিত অন্তর্বাস পরিবর্তন করেন না। চিকিৎসকদের মতে, এই অসচেতনতা থেকে ত্বকের বিভিন্ন সমস্যা, সংক্রমণ এবং ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বাস সবসময় পরিষ্কার, সুতির ও ঢিলাঢালা হওয়া উচিত। হালকা রঙের অন্তর্বাস ব্যবহার করলে ময়লা বা অস্বাভাবিক দাগ সহজে চোখে পড়ে। এছাড়া অতিরিক্ত আঁটসাঁট অন্তর্বাস ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তারা, বিশেষ করে কিশোর ও বয়ঃসন্ধিকালীন তরুণদের ক্ষেত্রে।

চিকিৎসকদের মতে, যারা বেশি ঘামেন বা দীর্ঘ সময় বাইরে থাকেন তাদের প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন করা অত্যন্ত জরুরি। অপরিষ্কার অন্তর্বাস থেকে উরুসন্ধি, পুরুষাঙ্গ ও অণ্ডথলিতে দুর্গন্ধ, চুলকানি, ঘা কিংবা সংক্রমণ দেখা দিতে পারে।

এছাড়া পলিয়েস্টার বা সিনথেটিক উপাদানে তৈরি অন্তর্বাস দীর্ঘসময় ব্যবহার করলে শারীরিক জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। রাতে ঘুমানোর সময় ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শরীর স্বাভাবিকভাবে বায়ু চলাচল করতে পারে।

চিকিৎসকদের ভাষ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতার এই ছোট অভ্যাসই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে। বিশেষ করে কিশোর ও তরুণদের এ বিষয়ে সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD