1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
নিবন্ধনের জন্য ইসিতে আবেদন এনসিপির, প্রতীক হিসেবে চায় শাপলা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

নিবন্ধনের জন্য ইসিতে আবেদন এনসিপির, প্রতীক হিসেবে চায় শাপলা

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৯৬ জন দেখেছেন

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক হিসেবে দলটির প্রথম পছন্দ শাপলা। যদিও শাপলা দেশের জাতীয় ফুল, তবুও এই প্রতীক নিয়ে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার (২২ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, “শাপলা একা জাতীয় প্রতীক নয়। বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক কাঁঠাল। আবার ধানের শীষও একটি রাজনৈতিক প্রতীক। যেহেতু সেগুলো রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, তাই শাপলাও হতে পারে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান প্রতীক তালিকায় ভালো কিছু নেই, তাই কমিশনের উচিত নতুন প্রতীক অন্তর্ভুক্ত করা। “আমরা চাই, আরও প্রতীক যুক্ত হোক, যেন নতুন দলগুলো সুযোগ পায়,” বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “জাতীয় ঐকমত্য ও সংস্কারের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সংস্কার, বিচার ও জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনের প্রস্তুতি নেবো। এটাই আমাদের প্রধান অগ্রাধিকার।*”

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা করেছেন। “যে কোনো মূল্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে,” মন্তব্য করেন নাহিদ।

 

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD