1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি, পাহাড় আর ঝর্ণা রোমাঞ্চে একদিন: কনকসাসের সীতাকুণ্ড ভ্রমণ পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝায় বিপাকে ৯৪ হাজার গ্রাহক শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কলাপাড়ার ডালবুগঞ্জে যিনি আলোকিত করেছেন প্রজন্মের পর প্রজন্ম, বিদায়ের দিনে কেন তিনি মঞ্চের এক কোণে পেনশন পেতে আর নয় হয়রানি, চালু হচ্ছে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা ​ছাত্র কাউন্সিল নেতা সুজয় বিশ্বাস কর্তৃক নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বড়পর্দায় আসছে ‘ডোরেমন’; নতুন সমুদ্রতল অভিযানে নোবিতা ও তার বন্ধুরা কলাপাড়ায় রেলিং ভেঙে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই আরোহী বিশ্ব বাবা দিবস আজ: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো পরিবার

শাফি ও জুবায়েরের তাজিংডং শীর্ষ জয়, তিন দিনে পাড়ি দিলেন দুর্গম পাহাড়ি পথ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের দুর্গম পাহাড়ি পথে টানা তিন দিনের দীর্ঘ ট্রেকিং অভিযান সফলভাবে সম্পন্ন করে তাজিংডং (বিজয়) শীর্ষ জয় করেছেন কলাপাড়ার দুই তরুণ শাফি ও জুবায়ের। গত ২৭ তারিখে তাঁরা বান্দরবান থেকে যাত্রা শুরু করে থানচি পৌঁছান। সেখান থেকেই শুরু হয় তাঁদের ট্রেকিং অভিযান।
ট্রেকিং রুট অনুযায়ী, থানচি থেকে প্রথমে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা পৌঁছান বাইপাস এলাকায়। সেখান থেকে আরও প্রায় ৫ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে যান বডিংপাড়ায়। পরে বডিংপাড়া থেকে প্রায় ৬ কিলোমিটার ট্রেক করে পৌঁছান শেরকরপাড়ায়। সর্বশেষ ধাপে শেরকরপাড়া থেকে আরও প্রায় ৬ কিলোমিটার খাড়া ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে তাঁরা পৌঁছে যান তাজিংডং (বিজয়) শীর্ষে।

শীর্ষ জয়ের পর একই পথ ধরে তাঁরা ফিরে আসেন। এতে যাতায়াতসহ মোট ট্রেকিং দূরত্ব দাঁড়ায় প্রায় ৪৬ কিলোমিটার। এটি ছিল তাঁদের জীবনের প্রথম দীর্ঘ (লং) ট্রেক।
অভিযান শেষে শাফি বলেন, “এটি ছিল পুরোপুরি অ্যাডভেঞ্চারপূর্ণ একটি ট্রেক। অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ পেয়েছি। এই অভিযান আমার জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”

জুবায়ের বলেন, “আমরা তাজিংডংকে নতুনভাবে এক্সপ্লোর করতে চেয়েছিলাম এবং সফলভাবে ট্রেকটি সম্পন্ন করেছি। ভবিষ্যতে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলো ট্রেক করে সম্পূর্ণ করার ইচ্ছা রয়েছে।”
দুর্গম পাহাড়ি পথ, খাড়া উত্থান-পতন, ঝিরিপথ ও পাহাড়ি জনপদের মধ্য দিয়ে এই তিন দিনের ট্রেকিং অভিযান শাফি ও জুবায়েরের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। তাঁদের এই সাফল্য তরুণদের মধ্যে অ্যাডভেঞ্চারপ্রেম ও প্রকৃতি অনুসন্ধানের আগ্রহ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD