1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
কলাপাড়ায় ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, কলেজ ছাত্র গ্রেফতার
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

কলাপাড়ায় ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, কলেজ ছাত্র গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯৪ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী আবাসনে এক দশম শ্রেণির ছাত্রীকে নিজ ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কলেজ ছাত্র নুর আলম (২১)-কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এসময় অভিযুক্ত নুর আলম কৌশলে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে নুর আলম পালিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার (৫ মার্চ) কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত নুর আলমকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ওসি মো. জুয়েল ইসলাম জানান, গ্রেফতারকৃত নুর আলম স্থানীয় এক কলেজের ছাত্র এবং একই এলাকার কাওসার ব্যাপারীর ছেলে।

তিনি আরও বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি। তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD