1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
বিয়ের আসরে এসি না থাকায় বিয়ে ভেঙে দিলেন কনে
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৪: ১০ দলীয় জামাত সমর্থিত নির্বাচনী প্রচারণায় হামলা, তিনজন গুরুতর আহত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে টিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা সরে দাঁড়ালেন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক ৪ দু’দিনব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপন পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল

বিয়ের আসরে এসি না থাকায় বিয়ে ভেঙে দিলেন কনে

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৪৫৯ জন দেখেছেন

বিয়ের অনুষ্ঠানে খাবার কম দেওয়া কিংবা যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে এবার একেবারে ভিন্নধর্মী এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বিয়ের আসরে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকায় বিয়ে ভেঙে দিয়েছেন কনে

ঘটনাটি ঘটেছে শনিবার, ৭ জুন, আগ্রা জেলার শামশাবাদ শহরে। সেদিন নির্ধারিত ছিল বিয়ের দিন। কিন্তু অনুষ্ঠানের জন্য বরপক্ষ যে স্থানে আয়োজন করে, সেখানে কোনো এসির ব্যবস্থা ছিল না। এই বিষয়টি মেনে নিতে পারেননি কনে

প্রথমে এই নিয়ে শুরু হয় তর্কাতর্কি। কনের পক্ষ থেকে বরপক্ষকে অনুষ্ঠানে এসির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। কিন্তু বরপক্ষ তাতে যথাযথ উদ্যোগ না নেওয়ায় উত্তেজনা বাড়ে এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কনে সরাসরি মণ্ডপ ছেড়ে চলে যান এবং স্পষ্ট জানিয়ে দেন, এই বিয়ে তিনি করবেন না।

এক প্রতিক্রিয়ায় কনে জানান, “এ ধরনের পরিস্থিতিতে বিয়ে করলে সেটা আমার জন্য অসম্মানজনক হবে।” তিনি আরও অভিযোগ করেন, বরপক্ষের আত্মীয়রা তার ও তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে, যা ভবিষ্যতে তার জীবনকে “নরক” বানিয়ে দিতে পারে।

এই ঘটনার জেরে স্থানীয় থানার পুলিশ বিয়ের আসরে উপস্থিত হয়। তারা দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করে। তবে কনে তার সিদ্ধান্তে অটল থাকেন এবং বিয়ে বাতিলের ঘোষণা দেন।

কনের এক আত্মীয় জানান, দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হয়েছিল। কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD