1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
জন্মদাত্রি মা ছেলের মারধরে গুরুতর আহত
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে নতুন উত্তেজনা: একাধিক ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের ওপর চাপ বাড়াবে: সিপিডি কলাপাড়ার পানি জাদুঘর: ৮৭ নদীর পানি আর নদীসভ্যতার ইতিহাসের এক অনন্য ভাণ্ডার কলাপাড়ার তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, চরম আবহাওয়ার শঙ্কা কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত: নৃশংস হত্যাকাণ্ডে প্রশাসনের ভূমিকা কি? “বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে তুলেছিল আগের সরকার” — ১২ মার্চ সংসদে রাষ্ট্রপতির মন্তব্য পটুয়াখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কাউছার হামিদ জাঙ্গিয়ার কারনেও হারাতে পারেন “পুরুষত্ব”

জন্মদাত্রি মা ছেলের মারধরে গুরুতর আহত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

মোঃ আবদুল্লাহ আল নোমান


পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ৬৫ বছর বয়সের নূরনেছা বেগম তার ছেলের হাতে গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে। এই ঘটনায় ভুক্তভোগী নূরনেছা বেগম রাতে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে নূরনেছা বেগম উল্লেখ করেন, তার তিন ছেলে সম্মিলিতভাবে একটি জমি ক্রয় করেছিলেন, যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আপসের মাধ্যমে সমানভাবে ভাগ করে দেন। ছোট ছেলে সরোয়ার যখন তার ভাগের জমিতে বেড়া দিতে যান, তখন বড় ছেলে নূরুল ইসলাম তাতে বাধা দেন এবং তাকে মারধর করেন। মা নূরনেছা বেগম এগিয়ে এসে এই ঘটনা থামাতে চেষ্টা করলে, নূরুল ইসলাম তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এর ফলে তার বাম হাত ভেঙে যায় বলে তিনি অভিযোগ করেন। এ সময় ছোট ছেলে সরোয়ারের স্ত্রী হামিদা বেগমও আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা পান।
অন্যদিকে, অভিযুক্ত নূরুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম জানান, তার স্বামী বর্তমানে পটুয়াখালীতে চিকিৎসাধীন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এই ঘটনায় দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD