1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কাউছার হামিদ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
৩০ বছরেও হয়নি স্থায়ী সেতু, ভাসমান সেতুই কৃষকদের একমাত্র ভরসা ড্রেন কি পানি নামানোর জন্য, নাকি ময়লার ডাস্টবিন? ড্রেন দখল করছে বর্জ্য, বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘হলুদ সোনালি বাটা’ সিটি ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ও ফার্মেসি বিভাগের অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনেরবিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ; স্থায়ী অপসারণেরদাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল জুলাই শহিদ দিবসের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল সরকারি কলেজ রোভার অতিরিক্ত কীটনাশকের ব্যবহার: হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল, নীরব বিপদের মুখে প্রকৃতি বাংলা, ইংরেজি ও গণিতে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না থাকে: শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার নির্দেশ যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল,৪৫ দিন পরে চিকিৎসা সেবা শুরু মঙ্গলবার হতে বাংলাদেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ বাড়াচ্ছে গবেষণা

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কাউছার হামিদ

আফসানা মিম
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২১৪ জন দেখেছেন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬-এ পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার ইউএনও কাউছার হামিদ। তাঁর এ গৌরবময় অর্জনে কলাপাড়া উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তোলা, বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমে উৎসাহ প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন। শিক্ষা খাতে তাঁর দায়িত্বশীল নেতৃত্ব, নিয়মিত তদারকি ও আন্তরিক প্রচেষ্টা জেলা পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করতে তিনি নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন। শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
শুধু প্রশাসনিক দায়িত্ব পালনে নয়, শিক্ষা উন্নয়নে মানবিক ও দূরদর্শী ভূমিকার কারণেও সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন ইউএনও কাউছার হামিদ। তাঁর এ অর্জনে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং কলাপাড়ার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার পথে এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD