1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
দখলের কবলে শ্রীহীন কুয়াকাটা, পর্যটকদের দুর্ভোগ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি ছুটিতেও কবি নজরুল কলেজের উন্নয়নকাজ পরিদর্শনে অধ্যক্ষ হাবিবুর রহমান দীর্ঘ ৯ বছরের বিরতি ভেঙে কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল, তারকাদের মিলনমেলায় মাতবে সাগরকন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর বাংলাদেশে প্রায় ৩০ হাজার কন্যাশিশু বাণিজ্যিক যৌন শোষণের শিকার, উদ্বেগজনক শিশু পাচার পরিস্থিতি ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির নজরুল বর্ষ উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধানখালীতে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনে ৩১ শিক্ষার্থী অসুস্থ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬: স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়নের আহ্বান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন তথ্য, যা জানা গেল এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

দখলের কবলে শ্রীহীন কুয়াকাটা, পর্যটকদের দুর্ভোগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩১২ জন দেখেছেন

মোঃ আবদুল্লাহ আল নোমান,কুয়াকাটা:


কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় আবারও শুরু হয়েছে দখলবাজি। স্থানীয় রাজনৈতিক দলের ছত্রছায়ায় সৈকত লাগোয়া চৌরাস্তা এবং এর আশেপাশে প্রায় ১০০টি ছোট-বড় অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিটি স্থাপনা দোকান করার জন্য ৫০ হাজার থেকে দেড় লাখ টাকায় হস্তান্তর করা হচ্ছে। শুধু তাই নয়, সৈকতের বেলাভূমিতেও অবাধে ছাতা-বেঞ্চি বসিয়ে পর্যটকদের হাঁটার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
স্থানীয়দের মতে, কুয়াকাটা সৈকত এলাকা বর্তমানে সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং সেখানে এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, চৌরাস্তার পূর্ব দিকে বেড়িবাঁধের বাইরে ১২টি এবং চৌরাস্তা থেকে বীচের দিকে ডানে-বামে ১৫টি অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি জানিয়েছেন, রাজনৈতিক প্রভাবশালীদের মাধ্যমে এসব স্থাপনা ভাড়ায় দেওয়া হচ্ছে।
একাধিক সূত্র নিশ্চিত করেছে, একটি প্রভাবশালী মহল রাজনৈতিক পদ ব্যবহার করে এসব স্থাপনা নির্মাণ করছেন। চৌরাস্তা থেকে পশ্চিম দিকে রাস্তার পাশেও অসংখ্য ছোট ছোট অবৈধ স্থাপনা তোলা হয়েছে, যা পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট করছে এবং এলাকাটিকে বস্তির মতো দেখাচ্ছে। গত তিন মাস ধরে এই দখলবাজি চলছে এবং রাস্তার অনেকাংশও দখলের শিকার হয়েছে, ফলে পর্যটকদের চলাচলে অসুবিধা হচ্ছে।
উল্লেখ্য, বিগত সরকারের সময় বীচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। তবে নতুন করে আবার স্থাপনা তোলার কারণে পর্যটন এলাকার সৌন্দর্যহানি ঘটছে এবং সরকারি জমি বেদখল হচ্ছে। গত অক্টোবর-নভেম্বর মাসে উচ্ছেদ অভিযানকালে দখলদার চক্র হামলার ঘটনাও ঘটিয়েছিল, এরপর থেকে প্রশাসনের অভিযান শিথিল হয়ে যায়।
পর্যটক এবং স্থানীয় পর্যটনবান্ধব মানুষজন পর্যটন এলাকার সৌন্দর্য রক্ষা এবং পর্যটকদের সুবিধার জন্য দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানিয়েছেন, পর্যটকদের স্বস্তিদায়ক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় শীঘ্রই অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রম শুরু করা হবে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD